বিজেপির রাজ্যসভা চমক! শেষ পর্যন্ত রাহুল সিনহার নামেই সিলমোহর দিল্লির

 The Expozious Desk:

বঙ্গ বিজেপির রাজনীতিতে নতুন চমক। দীর্ঘদিনের দলের সৈনিক রাহুল সিনহা-কেই শেষ পর্যন্ত রাজ্যসভার প্রার্থী হিসেবে বেছে নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই সিদ্ধান্তে স্পষ্ট বার্তা দিল দিল্লি—দলের পুরনো নেতাদের গুরুত্ব এখনও অটুট।

দলীয় সূত্রে জানা গেছে, রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য থেকেই রাহুল সিনহার নামকে সমর্থন করেছিলেন। তাঁর মতে, দলের আদি শিবিরের অন্যতম নেতা রাহুলকে সম্মান দেওয়া উচিত। সেই মতামতকেই গুরুত্ব দিয়েই শেষ পর্যন্ত দিল্লি রাহুলের নামেই সিলমোহর দেয়।

যদিও এই সিদ্ধান্তে খুব খুশি নন দলের একাংশ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিজেপিতে যোগ দেওয়া কিছু নেতা তাঁদের পছন্দের নামও দিল্লিতে পাঠিয়েছিলেন। সেই তালিকায় উত্তরবঙ্গের এক নেতার নামও ছিল। তবে সেই প্রস্তাব শেষ পর্যন্ত গ্রহণ করেনি কেন্দ্রীয় নেতৃত্ব।

জানা যাচ্ছে, এবারে রাজ্যসভার সম্ভাব্য প্রার্থী হিসেবে মোট ৯ জনের নাম নিয়ে আলোচনা চলছিল। সেই তালিকাতেই ছিল রাহুল সিনহার নাম। শেষ পর্যন্ত দিল্লির শীর্ষ নেতৃত্ব—নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং দলের অন্যান্য নেতারা রাহুল সিনহার নামেই চূড়ান্ত অনুমোদন দেন।

উল্লেখ্য, এর আগে একাধিকবার লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাহুল সিনহা।

২০১৪ ও ২০১৯ সালে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে তিনি লড়েছিলেন। এছাড়া ২০১৬ সালে জোড়াসাঁকো এবং ২০২১ সালে হাবড়া বিধানসভা কেন্দ্র থেকেও নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। যদিও কোনওবারই জয় পাননি।

তবে এবার পরিস্থিতি ভিন্ন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হওয়ার পথেই এগোচ্ছেন রাহুল সিনহা।

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে দলের মধ্যে আদি ও নব্য নেতাদের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছিল, তা মেটাতেই এই সিদ্ধান্ত। পুরনো নেতাদের গুরুত্ব দিয়ে দলের


ভিত মজবুত করার কৌশল নিয়েছে বিজেপি নেতৃত্ব।

মন্তব্যসমূহ