The Expozious Desk: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তেলের সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে ভারতকে বড় স্বস্তি দিয়ে রাশিয়া থেকে তেল আমদানির জন্য ৩০ দিনের অস্থায়ী ছাড়পত্র দিল আমেরিকা।
মার্কিন ট্রেজারি বিভাগের তরফে জানানো হয়েছে, ভারতীয় রিফাইনারিগুলিকে নির্দিষ্ট কিছু রাশিয়ান তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। বিশেষ করে সেই সব তেলের চালান, যা ইতিমধ্যেই জাহাজে করে সমুদ্রে পাঠানো হয়েছে এবং বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে আটকে ছিল।
মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট জানান, বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই অস্থায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের বাজারে চাপ তৈরি হয়েছে, সেই চাপ কমাতেই এই সিদ্ধান্ত।
এই ছাড়পত্রের মেয়াদ ৩০ দিন, অর্থাৎ আগামী ৩ এপ্রিল পর্যন্ত ভারত রাশিয়ার ওই তেল আমদানি করতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভারতের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে এবং বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন