ভোটের আগে বড় চমক! আচমকা পদত্যাগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের

 ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় চমক। আচমকাই পদত্যাগ করলেন রাজ্যের রাজ্য


পাল C. V. Ananda Bose। সূত্রের খবর, তিনি দিল্লিতে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

২০২২ সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন আনন্দ বোস। প্রায় সাড়ে তিন বছর এই পদে থাকার পর হঠাৎই তাঁর ইস্তফার খবর সামনে আসে। 


কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যদিও কিছু সূত্রের দাবি, রাজ্যপালের পদে দীর্ঘ সময় কাজ করার পর তিনি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।


তবে সামনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন থাকায় এই পদত্যাগকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ভোটের আগে এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

এখন নজর দিল্লির দিকে—রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয়, সেটাই দেখার।

মন্তব্যসমূহ